বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

টিকিট শেষ হওয়ার পর বাঁধনের চয়েস ‘প্রেসার কুকার’

টিকিট শেষ হওয়ার পর বাঁধনের চয়েস ‘প্রেসার কুকার’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঈদুল ফিতরের উৎসবমুখর পরিবেশে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়ে নিজ অভিনীত সিনেমার টিকিট না পাওয়ায় দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বাধ্য হয়ে অন্য একটি সিনেমা দেখেন।

বাঁধন ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন। তানিম নূর পরিচালিত এই সিনেমা নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত।

এক সাক্ষাৎকারে বাঁধন জানান, প্রেক্ষাগৃহে নিজের সিনেমার টিকিট না পাওয়ায় তিনি ‘প্রেসার কুকার’ সিনেমা দেখতে যান। তিনি বলেন, সিনেমা দেখার সময় সামনের সারিতে একটি আসন খালি ছিল, সেখানেই তিনি মেয়েকে নিয়ে বসে ছবিটি উপভোগ করেন।

তিনি ‘প্রেসার কুকার’ সিনেমার গল্প, নির্মাণ এবং অভিনয়কে প্রশংসা করেছেন। বিশেষভাবে নাজিফা তুষি ও রিজভী রিজু-এর অভিনয় এবং আজিজুল হাকিমসহ জ্যেষ্ঠ শিল্পীদের পারফরম্যান্সের প্রশংসা করেন। বাঁধন বলেন, “এমন গল্পভিত্তিক কাজ আরও হওয়া উচিত।”

তিনি আরও জানান, ঈদে তিনি ‘দম’ সিনেমাটিও দেখেছেন এবং সেটিও ভালো লেগেছে। তবে তার পছন্দের তালিকায় ‘প্রেসার কুকার’ সামান্য এগিয়ে রয়েছে।

দর্শকদের উদ্দেশে বাঁধন বলেন, “শুধু একটি সিনেমা নয়—সব বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন। দর্শকের সমর্থন থাকলে নির্মাতারা আরও ভালো গল্পভিত্তিক সিনেমা নির্মাণে উৎসাহ পাবেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন