বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ইরানের ভূখণ্ডে হানা মানে মৃত্যুর শাস্তি: হাতামির স্পষ্ট সতর্কবার্তা

ইরানের ভূখণ্ডে হানা মানে মৃত্যুর শাস্তি: হাতামির স্পষ্ট সতর্কবার্তা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি দেশটির আকাশ, জলসীমা এবং ভূখণ্ডে যেকোনো প্রকার আক্রমণকে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টার থেকে দেওয়া এক জরুরি ভাষণে তিনি সাফ জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সেনাবাহিনী ইতিহাসের সবচেয়ে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক অবস্থানে রয়েছে।

জেনারেল হাতামি বলেন, স্থল, নৌ ও বিমান বাহিনীর কমান্ডাররা শত্রুর প্রতিটি পদক্ষেপ সেকেন্ডের ভিত্তিতে পর্যবেক্ষণ করবেন। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো শত্রু ইরানের পবিত্র মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তাদের কোনো দয়া প্রদর্শন করা হবে না এবং এমন পরিস্থিতি তৈরি হবে যেন একজন আক্রমণকারীও প্রাণ নিয়ে নিজ দেশে ফিরতে না পারে।

হাতামি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, “যুদ্ধ-পরবর্তী ইরানকে নতুন করে সাজানোর আমেরিকান দাবি আসলে ইরান রাষ্ট্র ও জাতির অস্তিত্ব মুছে ফেলার গভীর নীল নকশা।” তিনি যোগ করেন, “জনতা ও সেনাবাহিনী আজ একতাবদ্ধ। যতক্ষণ ইরানিরা নিরাপত্তাহীনতায় ভুগবে, ততক্ষণ এই অঞ্চলের কোনো স্থানই নিরাপদ থাকবে না।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার পর থেকে মধ্যপ্রাচ্য এখন এক বিস্ফোরক পরিস্থিতির মুখে। আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে ইরানও ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, জেনারেল হাতামির ‘ডু অর ডাই’ ঘোষণার মাধ্যমে চলমান সংঘাত আরও ভয়াবহ এবং চূড়ান্ত রূপ নিতে পারে। তেহরান শত্রুর যেকোনো পদক্ষেপের জন্য প্রস্তুত এবং স্রেফ ট্রিগারে আঙুল রেখে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন