শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘নাও ইটস আস থ্রি’, অর্থাৎ ‘আমরা এখন দুই থেকে তিন’

    ‘নাও ইটস আস থ্রি’, অর্থাৎ ‘আমরা এখন দুই থেকে তিন’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় ভারতের তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হয়েছে প্রায় একটি মাস হলো। সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট সামনে এসেছে, যা নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ভক্তরা ধারণা করছেন, নতুন অতিথি আসতে চলেছে এই দম্পতির ঘরে।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেন রাশমিকা মান্দানা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাঝখানে একজন পুরুষ এবং তার একপাশে একজন নারী দাঁড়িয়ে আছেন। তাদের পাশেই একটি সূর্যমুখী ফুলের মতো কার্টুন চরিত্র দেখা যাচ্ছে। 

    ভিডিওর ক্যাপশনে লেখা, ‘নাও ইটস আস থ্রি’, অর্থাৎ ‘আমরা এখন দুই থেকে তিন’। সাথে একটি ভালোবাসার ইমোজি। 

    এই পোস্টের পরই অনুরাগী মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই ধারণা করছেন, বিজয় ও রাশমিকা হয়তো বাবা-মা হতে চলেছেন। তবে বিষয়টি নিয়ে এখনো এই দম্পতির পক্ষ থেকে সরাসরি কোনো ঘোষণা আসেনি।

    উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের এক মাস পূর্ণ হওয়ায় তাদের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে পূজা দিতেও দেখায যায়। এমন সময়ে রাশমিকার এই রহস্যময় পোস্ট! 

    তবে শুধু প্রশংসাই নয়, মন্তব্যঘরে নেটিজেনদের কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। কেউ কেউ বলিউডের আলিয়া ভাটের উদাহরণ টেনে রাশমিকার বিয়ের আগের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পোস্টটিতে ‘টেরিবলি টাইনি’ নামক একটি ক্রিয়েটিভ অ্যাকাউন্টকে ট্যাগ করায় অনেক ভক্ত মনে করছেন, এটি হয়তো তাদের নতুন কোনো কাজের প্রচারণার অংশও হতে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন