বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রেড কার্পেটে ঐশ্বরিয়ার পাশে হাঁটতে সাহস লাগে

রেড কার্পেটে ঐশ্বরিয়ার পাশে হাঁটতে সাহস লাগে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউডে দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন। যদিও বারবার তারা এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, এবার অভিষেক নিজেই রেড কার্পেট নিয়ে নতুন তথ্য জানিয়েছেন।

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন র‍্যাম্পে হাঁটার সময় তিনি নার্ভাস বোধ করেন। এমনকী তিনি তার স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের কথাও উল্লেখ করেন।

পডকাস্টে লিলি সিংকে অভিষেক বলেন, ‘রেড কার্পেটে পোজ দেয়া আমার জন্য খুব কঠিন, আর যদি ঐশ্বরিয়ার সঙ্গে যেতে হয়, তাহলে তো আরও বেশি ভয় লাগে।’

নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক আরও বলেন, ‘আমার স্ত্রী খুবই পেশাদার। ও জানে কীভাবে পোজ দিতে হয় এবং কোথায় তাকাতে হয়। কিন্তু আমি বুঝতেই পারি না আমার হাত কোথায় রাখব, পকেটে রাখব নাকি বাইরে। আমি খুব অস্বস্তিতে পড়ে যাই। তখন পাপারাজ্জিরা বলে, ‘স্যার, দয়া করে হাসুন’।’

এরপর অভিষেক একটি ঘটনার কথাও ভাগ করে নেন। তিনি বলেন যে, ‘লস অ্যাঞ্জেলেসে একটি চল আছে, যেখানে ফ্যাশনেবল দেখানোর জন্য অনেকেই হাসেন না। তাই আমি ভাবলাম, ’আজ একটু গম্ভীর ভাব থাকবো'। কিন্তু এতে ভালোর বদলে খারাপ হল। যেই আমি গম্ভীর মুখ করলাম, ফটোগ্রাফাররা বলে উঠল, ‘স্যার, আমরা কী ভুল করেছি? আপনি আমাদের ওপর রেগে আছেন কেন?’ তখন আমাকে বলতে হল, ‘দুঃখিত’।'

অভিষেক বচ্চনকে খুব শিগগির শাহরুখ খানের বিপরীতে অ্যাকশন থ্রিলার 'কিং'-এ অভিনয় করতে দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাডুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং রানী মুখোপাধ্যায়। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন