বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ইরাকের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দিলো ইরান

ইরাকের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দিলো ইরান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালির মাধ্যমে উপসাগরীয় দেশ ইরাকের সব ধরনের বাণিজ্যিক ও মালবাহী জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। তেহরান জানিয়েছে, ইরাকের পতাকাবাহী যেকোনো জাহাজ এখন থেকে এই প্রণালী দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে এবং কোনো বাধার মুখোমুখি হবে না।

শনিবার (৪ এপ্রিল) ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে ইরাক সব ধরনের সামরিক ও বাণিজ্যিক বিধিনিষেধ থেকে অব্যাহতি পাবে। তবে তারা স্পষ্ট করেছে, এই জলপথে কঠোর নিয়ন্ত্রণ কেবল ‌আমেরিকা ও ইসরায়েলের মতো ‘শত্রু দেশগুলোর’ জন্য প্রযোজ্য হবে।

আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, তেহরানের কার্যত অদৃশ্য টোল বুথ ব্যবস্থা থাকার পরও সাম্প্রতিক সময়ে সামুদ্রিক যান চলাচল কিছুটা বেড়েছে। তবে এটি এখনও যুদ্ধ পূর্ববর্তী স্বাভাবিক মাত্রার প্রায় ৯০ শতাংশ কম। লন্ডনের লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, গত সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে মাত্র ৫৩টি জাহাজ চলাচল করেছে। এর আগের সপ্তাহে সংখ্যাটি ছিল ৩৬।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করার পর থেকে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ ছিল। এই গুরুত্বপূর্ণ রুটের মাধ্যমে সমগ্র বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর প্রায় এক পঞ্চমাংশ সরবরাহ হয়ে থাকে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন