বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • অর্থনীতির চলমান সংকট নিয়ে কথা বললেন অর্থমন্ত্রী

    অর্থনীতির চলমান সংকট নিয়ে কথা বললেন অর্থমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্যে এখনো পূর্ণ প্রস্তুতি নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৫ এপ্রিল) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ দেনার চাপ, উচ্চ সুদের ঝুঁকি এবং আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘প্রতিদিনের সংকট মোকাবিলা’ হিসেবে বর্ণনা করেন এবং উল্লেখ করেন যে দেশের প্রায় সব অর্থনৈতিক সূচকই এখন নিম্নমুখী।

    জ্বালানি সংকট ও বৈশ্বিক সরবরাহ বিঘ্ন দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। খাদ্যসহ নিত্যপণ্যের বাজারে এর প্রভাব মূল্যস্ফীতি বাড়াতে পারে, তবে সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

    মন্ত্রী জানান, জনগণের ওপর অতিরিক্ত চাপ না ফেলার কারণে উত্তরণের সময়সীমা কিছুটা পিছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। তবে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন হলে ভবিষ্যতে এলডিসি তালিকা থেকে উত্তরণ একটি বাস্তব লক্ষ্য হতে পারে। অর্থনীতিকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে সরকার নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী সংস্কার ও দক্ষতা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

    সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতিসংঘের কর্মকর্তা রাবাব ফাতিমা এবং প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন