শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টালিউডে শুটিং বন্ধ, তারকাদের প্রতিক্রিয়া ও নিরাপত্তা দাবি

    টালিউডে শুটিং বন্ধ, তারকাদের প্রতিক্রিয়া ও নিরাপত্তা দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ শুটিং সেটে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেছে। এ কারণে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

    রোববার (৫ এপ্রিল) টেকনিশিয়ান্স স্টুডিওতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ইনডোর -আউটডোর শুটিংয়ে শিল্পী ও কলাকুশলদের যথাযথ সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া পর্যন্ত আগামী ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য টালিউডে কর্মবিরতি চলবে।

    জরুরি সভায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশিষ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অঞ্জনা বসু, জীতু কমলের মতো একাধিক শিল্পী।
     
    কর্মবিরতি প্রসঙ্গে সংবাদমাধ্যমে আর্টিস্ট ফোরামের সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায় বলেন,

    প্রত্যেকের নিরাপত্তার জন্যই এ লড়াই শুরু করতে হয়েছে। প্রতিদিন শিল্পীরা মাথায় চিন্তা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, এটা আর চলতে পারে না। রাহুল সকলকে চোখে আঙুল দিয়ে এটা শিখিয়ে দিয়ে গেলেন। তাই মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করতে হবে সকলকে।

    অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহমত পোষণ করে বলেন,

    রাহুলের মৃত্যু শুটিংয়ে সুরক্ষা ব্যবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়ে গেল। ওর এইভাবে চলে যাওয়াটা তো কাম্য ছিল না। রাহুলের মৃত্যু ইন্ডাস্ট্রির সমস্ত ভেদাভেদ সরিয়ে দিল। ইন্ডাস্ট্রির প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
     

    অভিনেত্রী ঋতুপর্ণা বলেন,

    রাহুলের মৃত্যু আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ও আমাদের একজোট করে চলে গেল।

    গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল রুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রযোজক-প্রযোজনা সংস্থার অবহেলার কারণে স্বামীর অকাল মৃত্যুকে মেনে নেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
     
    কলকাতায় রিজেন্ট পার্ক থানায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। এরপর দ্বিতীয় দফার এফআইআর করেন ওড়িশার তালসারিতে। প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে ফের শুরু হয়েছে তদন্ত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন