শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রীদেবীর প্রতি কটাক্ষের মধ্যেও সন্তানদের তিনি কখনো কষ্ট দেখাননি

    শ্রীদেবীর প্রতি কটাক্ষের মধ্যেও সন্তানদের তিনি কখনো কষ্ট দেখাননি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ঘরভাঙানি’ তকমা দিয়ে নানা ধরনের কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে একসময় । মা শ্রীদেবীর জীবনের সেই সংগ্রামের দিনগুলো সম্প্রতি বড় মেয়ে জাহ্নবী কাপুর তুলে ধরেছেন। তিনি জানান, বাইরের মানুষ শ্রীদেবীর প্রতি অনেক সময় নিষ্ঠুর আচরণ করলেও, সন্তানদের তিনি কখনো তার কষ্ট বুঝতে দেননি।

    রাজ শামানির ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে অংশ নিয়ে শ্রীদেবী কন্যা জানান, ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কয়েক মাস আগে তিনি মাকে হারান। গত ৮ বছর ধরে সেই শোক বয়ে চলছেন এই অভিনেত্রী। জাহ্নবীর মতে, তার মা যখন বেঁচে ছিলেন, তখন মানুষ তার প্রতি খুব একটা দয়ালু ছিল না। তাকে নিয়ে ‘ঘরভাঙানি’ এর মতো অনেক নেতিবাচক মন্তব্য ও কটু কথা প্রচার করা হতো, যা শ্রীদেবীর মনে গভীর দাগ ফেলেছিল। জাহ্নবী জানান, তবে তিনি মারা যাওয়ার পর লোকেরা খানিকটা নমনীয় হয়।

    মায়ের উদ্দেশে একটি কথা বলার সুযোগ থাকলে কী বলতেন— এমন প্রশ্নে জাহ্নবী বলেন, আমি এখন তাকে বুঝতে পারছি। আর আগে কেন তাকে বুঝতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। মা বিষয়গুলোকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে সামলেছেন; তা সে পেশাদার হোক কিংবা আর্থিক। আর আমি তা ছোটবেলায় বুঝিনি। তিনি চার বছর বয়স থেকে কাজ শুরু করেছিলেন, কিন্তু আমাদের কাছে নিজের লড়াই, খারাপ সময়ের কথা কখনো বলেননি; শুধু আনন্দের গল্পগুলোই শোনাতেন।

    বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর বিয়ের বিষয়টি তৎকালীন সময়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সত্তর দশকের শেষের দিকে একটি তামিল সিনেমায় শ্রীদেবীকে প্রথম দেখেন বনি। তখন বনি বিবাহিত ছিলেন, তার স্ত্রীর নাম ছিল মোনা কাপুর। তাদের ঘরে দুই সন্তানও ছিল। 

    মোনার সঙ্গে সংসার চলাকালীনই শ্রীদেবীর সঙ্গে বনির সম্পর্কের বিষয়টি জানাজানি হলে শুরু হয় সমালোচনা। বনি কাপুর তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করায় অনেকেই এই ভাঙনের জন্য অভিনেত্রীকে দায়ী করেন। 

    এদিকে, ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে বনি কাপুর জানিয়েছিলেন, শুরুতে তার ভালোবাসার প্রস্তাব শুনে শ্রীদেবী ক্ষুব্ধ হয়ে প্রায় আট মাস কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার সময় শ্রীদেবীকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বনি কাপুর। এরপর ১৯৯৫ সালে শ্রীদেবীর মা অসুস্থ হয়ে পড়লে বনি তার পাশে দাঁড়ান, যা তাদের সম্পর্ককে মজবুত করে। পরে ১৯৯৬ সালের জুনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং জাহ্নবীর জন্মের সময় বিষয়টি প্রকাশ্যে আনেন। শ্রীদেবী ও বনি কাপুরের সংসারে জাহ্নবী ও খুশি নামে দুই কন্যা রয়েছে। 

    বর্তমানে জাহ্নবী বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ হলেও মায়ের শূন্যতা তাকে আজও পোড়ায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন