বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ইরানের প্রেসিডেন্টের দাবি: যুদ্ধের জন্য প্রস্তুত এক কোটি ৪০ লাখ নাগরিক

ইরানের প্রেসিডেন্টের দাবি: যুদ্ধের জন্য প্রস্তুত এক কোটি ৪০ লাখ নাগরিক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির এক কোটি ৪০ লাখ নাগরিক যুদ্ধের জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, “১৪ মিলিয়নের বেশি ইরানি আত্মোৎসর্গের জন্য প্রস্তুতি ঘোষণা করেছে। আমিও ছিলাম, আছি এবং ইরানের জন্য আমার জীবন দিতে প্রস্তুত থাকব।”

এই বক্তব্য আসে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন—হরমুজ প্রণালি খোলার বিষয়ে অবস্থান শিথিল হলে দেশের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে সামরিক হামলা চালানো হবে।

ইরানের মোট জনসংখ্যা প্রায় ৯ কোটি। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে স্বেচ্ছাসেবকের সংখ্যা কম উল্লেখ করা হলেও এবার এক কোটি ৪০ লাখের সংখ্যা দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের মতে, এই সংখ্যা প্রদর্শনের মূল উদ্দেশ্য সম্ভবত মার্কিন হামলাকে নিরুৎসাহিত করা।

তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ এবং দমন-পীড়নের কারণে জনমনে অসন্তোষও বিরাজ করছে। এই প্রেক্ষাপটে এত বিপুলসংখ্যক মানুষের আত্মত্যাগের প্রস্তুতির দাবি কতটা বাস্তব, তা নিয়েও প্রশ্ন উঠছে।

বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নজর হরমুজ প্রণালির ওপর এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সংঘাতের দিকে কেন্দ্রীভূত।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন