বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ইরানের কাশানে ইসরাইলি হামলা, ট্রেন সেতুতে নিহত ২

ইরানের কাশানে ইসরাইলি হামলা, ট্রেন সেতুতে নিহত ২
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেল সেতুতে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে জানা গেছে, এই ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

হামলার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফারসি ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে জানিয়েছিল, ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে’ ইরান সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকা প্রয়োজন।

এর প্রেক্ষিতে ইরানের উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ শহর মাশহাদে রেল চলাচলও বাতিল করা হয়েছে। দেশটির ফার্সি সংবাদ সংস্থা জানিয়েছে, মাশহাদের গভর্নরের নির্দেশে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেন চলাচল ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি যারা ট্রেনে যাত্রা করতে পারছেন না তাদের জন্য বিকল্প সড়ক পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, হঠাৎ এই হামলার পর মধ্য ও উত্তর ইরানের রেল নেটওয়ার্কে বিশাল নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় রেলসেবা চালু করা হবে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন