শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

    সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার (৭ এপ্রিল) অজ্ঞাত উৎসের একটি প্রজেক্টাইল উৎক্ষেপণের পর, বুধবার (৮ এপ্রিল) উত্তর কোরিয়া সমুদ্রের দিকে একাধিক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

    দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মতে, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান এলাকা থেকে পূর্বাঞ্চলীয় জলসীমার দিকে নিক্ষেপ করা হয়।

    ধারণা করা হচ্ছে, মঙ্গলবার শনাক্ত হওয়া প্রজেক্টাইলটিও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। 

    এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তাদের নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে তথ্য আদান-প্রদান করছে।
     
    দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে ‘অস্বাভাবিক আচরণ’ দেখানোর পর দক্ষিণ কোরিয়ার সামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন