বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভারত-বাংলাদেশের বিমান চলাচল বিষয়ে আলোচনা হয়েছে

ভারত-বাংলাদেশের বিমান চলাচল বিষয়ে আলোচনা হয়েছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারত-বাংলাদেশের মধ্যে বিমান চলাচল সহজ করার পাশাপাশি অ্যাভিয়েশন খাতে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে সংসদ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সাথে বৈঠক শেষে এ কথা জানান প্রণয় কুমার ভার্মা।

এর আগে বুধবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এ সময় উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও আলোচনা করেন।
 
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
 
একইদিন সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
 
সাক্ষাৎ শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের জানান, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ভারতের কার্যক্রম সম্পর্কে বনমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এ খাতে ভারতের অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে নবায়নযোগ্য ও অ-জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জন করেছে ভারত।

পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে আলোচ্য বিষয়ে তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বাড়াতে কীভাবে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া কার্বন ট্রেডিং সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা বাংলাদেশও চালু করতে যাচ্ছে। এসব বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ, জোটে কীভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে কথা হয়েছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন