শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘প্রেশার কুকার’ ঝড় তুলতে যাচ্ছে লন্ডনে

    ‘প্রেশার কুকার’ ঝড় তুলতে যাচ্ছে লন্ডনে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাভাষী দর্শকদের যুক্তরাজ্যের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর নবম আসরে রায়হান রাফী নির্মিত সিনেমা ‘প্রেশার কুকার’-এর প্রিমিয়ার হবে। আগামী ২২ এপ্রিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

    আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প এবং ব্যতিক্রমী নির্মাণশৈলী উপস্থাপনের লক্ষ্যেই উৎসবের এবারের আসরে ‘প্রেশার কুকার’কে নির্বাচিত করা হয়েছে। লন্ডনে অনুষ্ঠিতব্য এই বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী সশরীরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

    ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’ উৎসবটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। 

    ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা রায়হান রাফী সংবাদমাধ্যমে জানান, এই সিনেমাটি মূলত আর্টিস্টিক ধাঁচের। এই ধরনের চলচ্চিত্র সাধারণত উৎসবের দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটির প্রদর্শনী সফলভাবে চলছে। এরই মধ্যে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়াকে পুরো টিমের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

    উল্লেখ্য, দেশের গণ্ডি পেরিয়ে চলতি সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হচ্ছে ‘প্রেশার কুকার’। এছাড়া আগামী সপ্তাহ থেকে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরী।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন