বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

এবার থেকে ‘জাদু দিবস’ জুয়েল আইচের জন্মদিন

এবার থেকে ‘জাদু দিবস’ জুয়েল আইচের জন্মদিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচের জন্মদিনকে এখন থেকে ‘জাদু দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন দেশের জাদুশিল্পীরা। গত শুক্রবার রাতে রাজধানীর এফডিসিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, জুয়েল আইচ কেবল একজন জাদুশিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অনন্য সম্পদ। তার অবদানের কারণেই জাদুশিল্প আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছে বলে মন্তব্য করেন তারা।

জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে আরও জানানো হয়, জুয়েল আইচ বর্তমানে সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বক্তারা বলেন, তার মতো ব্যক্তিত্বের অনুপ্রেরণাতেই জাদুশিল্পীরা একুশে পদকের মতো রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করতে সক্ষম হয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা জুয়েল আইচকে ‘চির তরুণ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, সবুজ বাংলাদেশের বুকে তিনি যেন লাল সূর্যের মতো দীপ্তি ছড়িয়ে চলেছেন। তার হাত ধরেই দেশে জাদুশিল্পের এক সমৃদ্ধ ও আকর্ষণীয় পরিবেশ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুয়েল আইচ নিজেও। তিনি তার প্রেরণাদায়ক বক্তব্যে দীর্ঘ জাদু-জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন