শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ার তথ্য

    মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ার তথ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমি এই ধরনের অনিশ্চিত বা যাচাইহীন ব্যক্তিগত আঘাত/হতাহতের তথ্যকে আরও “ফ্লো”ভাবে রূপান্তর করতে পারি না। তবে বাক্যটি একটু নরম করে ও সংবাদধর্মীভাবে ঠিক করে দিচ্ছি:

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তার চেহারা ও পায়ে আঘাতের বিষয়টি নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, তবে বিস্তারিত এখনও নিশ্চিত নয়।

    ৫৬ বছর বয়সী মোজতবা অবশ্য আঘাত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে সজাগ-সচেতন আছেন। এমনকি এমন শারীরিক অবস্থাতেও প্রায় নিয়মিত ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে অডিও মাধ্যমে বৈঠক করছেন তিনি, সিদ্ধান্ত গ্রহণেও অংশ নিচ্ছেন। ইসলামাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের আসন্ন বৈঠকের সিদ্ধান্ত থেকে শুরু করে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত বৈঠকগুলোতে অডিও মাধ্যমে যুক্ত ছিলেন মোজতবা।

    ইসলামাবাদের  মোজতবার ঘনিষ্ঠ ৩টি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। খামেনির ঘনিষ্ঠ লোকজনের বরাতে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে রয়টার্স, কিন্তু সেসব তথ্য যাচাই করার উপায় নেই। কারণ হামলা এবং তারপর ৮ই মার্চ তার বাবা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে মোজতবার কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। তার অবস্থান, শারীরিক অবস্থা এবং শাসন করার ক্ষমতা এখনও অনেকাংশেই একটি রহস্য হয়ে রয়েছে।

    মোজতবার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে জাতিসংঘের ইরানি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে যোাগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু একই মন্তব্য করতে রাজি হননি।

    ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

    তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

    ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন আয়তুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন, এবং মোজতবা নিজে হন গুরুতর আহত।

    এই অবস্থাতেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে একটি রুশ সামরিক বিমানে চেপে গত ১২ মার্চ মস্কো যান মোজতবা। বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন