শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে তারকা প্রচারণার ঝড়

    নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে তারকা প্রচারণার ঝড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জমে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারকাদের প্রচারণায় রাজনৈতিক ময়দান। নির্বাচনের তারিখ ঘোষণার আগেই রাজ্যে প্রচার শুরু করেছিল পদ্ম শিবির। ভোটের দিনক্ষণ প্রকাশের পর সেই প্রচারের গতি আরও বাড়িয়েছে বিজেপি।

    বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে প্রচারণা চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মিঠুন চক্রবর্তী, কঙ্গনা রানাউত, হেমা মালিনী, স্মৃতি ইরানিসহ বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীরা।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো নির্বাচন জুড়ে ১১টি জনসভা করবেন। এর মধ্যে দু’টি জনসভা সম্পূর্ণ হয়েছে। এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন নির্বাচনে পশ্চিমবঙ্গে টানা ঘাঁটি গেড়ে থাকার কথা।

    এছাড়াও রাজ্যজুড়ে কেন্দ্রীয় বিজেপির সভাপতি নীতির নবী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝি, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব, অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডিসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নেতাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

    পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী রাজ্যজুড়ে প্রচারণা চালাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছে টলিউডের অভিনেতা-অভানেত্রীরা। দেব থেকে শুরু করে জুন মালিয়া, রচনা ব্যানার্জি, শোহমসহ অনেককেই প্রচারণায় দেখা গেছে।

    একদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘বাংলার মেয়ে’ ইস্যুকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা, দুর্নীতি এবং উন্নয়নের ইস্যুকে ফোকাস করে প্রচার চালাচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা বেশ জমে উঠেছে। সব রাজনৈতিক দল ভোটারদের মন জয় করতে তাদের সেরা প্রচারকদের ব্যবহার করছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন