শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সংলাপ ব্যর্থতা ও উত্তেজনায় তেলের দাম লাফিয়ে বাড়ল

    সংলাপ ব্যর্থতা ও উত্তেজনায় তেলের দাম লাফিয়ে বাড়ল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর এবং হরমুজ প্রণালিতে ট্রাম্পের অবরোধের ঘোষণার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দুই প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

    বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আজ সোমবার আন্তর্জাতিক বাজার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০১ দশমিক ৯১ ডলারে, যা গতকাল রোববারের তুলনায় ৬ দশমিক ৭১ ডলার এবং শতকরা হিসেবে ৭ দশমিক ৫ শতাংশ বেশি।

    আর প্রতি ব্যারেল ডব্লিউটিই বিক্রি হচ্ছে ১০৪ দশমিক ১৬ ডলারে, যা গতকাল রোববারের তুলনায় ৭ দশমিক ৫৯ ডলার এবং শতকরা হিসেবে ৭ দশমিক ৮৬ শতাংশ বেশি।

    ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপে ব্যর্থতা এবং হরমুজ প্রণালিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবরোধ জারির ঘোষণা তেলের দামের এই উল্লম্ফনের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে জানিয়েছেন অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞরা।

     আন্তর্জাতিক বাজার পর্যাবেক্ষক সংস্থা এমএসটি মারকুই’র জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সাউল কাভোনিক রয়টার্সকে এ প্রসঙ্গে বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির সম্ভাবনার দেখা দেওয়ার পর তেলের দাম কমে আসছিল, কিন্তু ইসলামাবাদে সংলাপে ব্যর্থতা এবং হরমুজ প্রণালিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবরোধ জারির ঘোষণার পর থেকে জ্বালানি তেলের বাজার আবার যুদ্ধাবস্থায় ফিরে গেছে।”

    ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

    তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

    ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন আয়তুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন, এবং মোজতবা নিজে হন গুরুতর আহত।

    কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পর কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন