শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কিংবদন্তি দুই বোনের মৃত্যুর মধ্যে অদ্ভুত সাদৃশ্য

    কিংবদন্তি দুই বোনের মৃত্যুর মধ্যে অদ্ভুত সাদৃশ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকর এই দুই কিংবদন্তি শিল্পী ছিলেন বোন। দুজনের কেউই এখন আর জীবিত নেই। গত রোববার (১২ এপ্রিল) চিরবিদায় নেন আশা ভোঁসলে। তার প্রয়াণের পর ভক্তদের নজরে আসে কিছু অদ্ভুত মিল—কাকতালীয়ভাবে দেখা গেছে, দুই বোনের মৃত্যুর ঘটনাগুলো যেন একই সূত্রে গাঁথা।

    লতা ও আশা- দুই বোনের প্রয়াণের তথ্যে চোখ রাখলে দেখা যায়, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কাকতালীয়ভাবে, ২০২৬ সালের ১২ এপ্রিল তার ছোট বোন আশা ভোঁসলে যখন পৃথিবীর মায়া ত্যাগ করলেন, তার বয়সও ঠিক ৯২ বছর। শুধু বয়সই নয়, দুই বোনই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মুম্বাইয়ের একই হাসপাতাল ব্রিচ ক্যান্ডিতে।

    চিকিৎসা বিজ্ঞানের নথিতেও এই দুই কিংবদন্তির বিদায়ের ধরনে কোনো পার্থক্য নেই। বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি লতা মঙ্গেশকর মারা গিয়েছিলেন ‘মাল্টি অর্গান ফেলিওর’ বা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে। ঠিক একই শারীরিক জটিলতায় ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করলেন আশা ভোঁসলেও। এমনকি দুই বোনের বিদায়ের দিনটিও ছিল সপ্তাহের একই দিন- রোববার।

    দীর্ঘ ক্যারিয়ারে লতা ও আশার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে সংগীতাঙ্গনে অসংখ্য মুখরোচক গল্প প্রচলিত আছে। বহুবার তাদের মনোমালিন্য এবং একে অপরের সঙ্গে কথা বন্ধ রাখার মতো খবরও শিরোনাম হয়েছে। তবে সময়ের আবর্তে সেই তিক্ততা ফিকে হয়ে গিয়েছিল অনেক আগেই। আর জীবনের এই অন্তিমলগ্নে এসে বয়স, স্থান ও শারীরিক কারণের এমন হুবহু মিল যেন প্রমাণ করে দিল, দিনশেষে তারা একে অপরের ছায়াসঙ্গীই ছিলেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন