বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • ইলিশের দাম আকাশচুম্বী, কমেছে ব্রয়লার ও সোনালির দাম

    ইলিশের দাম আকাশচুম্বী, কমেছে ব্রয়লার ও সোনালির দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাজারে মানভেদে ১০ থেকে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। একইভাবে কিছুটা কমেছে সোনালি মুরগির দামও। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের দাম আগের মতোই চড়া রয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ থেকে ২১০ টাকা, যা বর্তমানে কমে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে গত সপ্তাহে ৪২০ থেকে ৪৩০ টাকা দামের সোনালি মুরগি এখন বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪১০ টাকায়।

    মিরপুর-১ কাঁচাবাজারের ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, হাইব্রিড সোনালি মুরগির দাম কমে প্রতি কেজি ৩৭০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর উন্নত মানের সোনালি বিক্রি হচ্ছে ৪১০ টাকায়। ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে।

    আনসার ক্যাম্প সংলগ্ন অস্থায়ী বাজারের বিক্রেতা সাদিক হাসান বলেন, পাইকারি বাজারে শনিবারের পর থেকে দাম কমতে শুরু করেছে। কিছুদিনের অস্থিরতার পর এখন মুরগির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে।

    অন্যদিকে, ইলিশ মাছের বাজারে এখনো উচ্চমূল্য বিরাজ করছে। বাজার ঘুরে দেখা গেছে, ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৭০০ থেকে ৪ হাজার টাকায়।

    এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। ২০০ থেকে ২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় এবং ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। তবে উচ্চমূল্যের কারণে ইলিশের দোকানে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

    বিক্রেতারা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল সারাদিন ও রাতে ইলিশের বিক্রি ভালো হলেও আজ সকালে কিছুটা কমেছে।

    পল্লবীর মুসলিম বাজারে ক্রেতা আলমগীর হোসেন বলেন, “ইলিশের দাম অনেক বেশি। তারপরও নববর্ষ উপলক্ষে পরিবারের চাহিদা মেটাতে ছোট আকারের ইলিশ খুঁজছি।”

    এদিকে ফার্মগেট, তালতলা ও আগারগাঁও কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শাকসবজির দাম এখনো চড়া রয়েছে। প্রতি কেজি পটল ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা এবং চিচিঙ্গা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কেজি প্রতি ১২০ থেকে ১৪০ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ