বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

লেবানন -ইসরায়েল আলোচনায় মধ্যস্থতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

লেবানন -ইসরায়েল আলোচনায় মধ্যস্থতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চলমান সংঘাতের মধ্যেই লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় স্টেট ডিপার্টমেন্টে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মাওয়াদ উপস্থিত থাকবেন। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন মার্কো রুবিও।

এই বৈঠকের মূল লক্ষ্য দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটানো। ইসরায়েল সেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

সংঘাতের কারণে ইতোমধ্যে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই সংঘাতে দুই হাজারের বেশি মানুষ নিহত এবং ছয় হাজার পাঁচশোর বেশি মানুষ আহত হয়েছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই বৈঠক সংঘাত প্রশমনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন