শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য অপু বিশ্বাসের

    বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য অপু বিশ্বাসের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি কথা বলেন না। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করে তিনি নতুন করে আলোচনায় এসেছেন।

    অপু বিশ্বাস বলেন, অল্প বয়সে আবেগের বশে বিয়ে করার সিদ্ধান্ত ছিল তার জীবনের বড় একটি ভুল। তার ভাষায়, “আবেগে বিয়ে করে আমি ভুল করেছি।” 

    তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিপক্বতা থাকা জরুরি, বিশেষ করে বিয়ের মতো বিষয়ে।

    ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঢালিউড তারকা শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। প্রায় ৯ বছর বিষয়টি গোপন থাকার পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বিয়ের খবর প্রকাশ করেন। পরবর্তীতে নানা নাটকীয়তার মধ্য দিয়ে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

    এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় বর্তমানে মায়ের সঙ্গেই থাকে এবং সময় সময় বাবার সঙ্গেও দেখা করে।

    অপু বিশ্বাস জানান, অতীতের সেই সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা থাকলেও তিনি তা থেকে শিক্ষা নিয়েছেন। বর্তমানে নিজেকে তিনি আরও পরিণত মনে করেন এবং কাজের ক্ষেত্রে পেশাদারভাবে এগিয়ে যেতে চান বলেও জানান।

    নতুন করে বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “এ মুহূর্তে এ বিষয়ে কিছু বলার মতো অবস্থায় নেই।”
    বর্তমানে চলচ্চিত্রে কিছুটা অনিয়মিত থাকলেও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, শোরুম উদ্বোধন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে আলোচনায় থাকেন অপু বিশ্বাস। আসন্ন ঈদে তার নতুন চলচ্চিত্র মুক্তির সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন