শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চীনের ওপর শুল্ক হুমকি ট্রাম্পের, কড়া জবাব দিল বেইজিং

    চীনের ওপর শুল্ক হুমকি ট্রাম্পের, কড়া জবাব দিল বেইজিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের বিরুদ্ধে ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় বেইজিং ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছে।

    মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তবে চীন যথাযথ পাল্টা ব্যবস্থা নেবে।

    তিনি আরও দাবি করেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে—এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

    এর আগে ট্রাম্প প্রশাসন অভিযোগ করে, চীন ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট।

    এদিকে ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে চীন ও রাশিয়া সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন