বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • এপ্রিলের প্রথম দুই সপ্তাহে দেশে এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স

    এপ্রিলের প্রথম দুই সপ্তাহে দেশে এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয়ে এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার। বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ১৩ ও ১৪ এপ্রিল—এই দুই দিনে দেশে এসেছে ১৭১ মিলিয়ন ডলারের রেমিট্যান্স।

    গত বছরের একই সময়ে, অর্থাৎ এপ্রিলের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স ছিল ১ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। সে তুলনায় এবার প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ২ শতাংশ।

    এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে চলতি বছরের ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৮১৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৩ হাজার ৬৯ মিলিয়ন ডলার।

    ফলে চলতি অর্থবছরের এ সময় পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ