শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে কঠোর অবস্থান তুরস্কের

    ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে কঠোর অবস্থান তুরস্কের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন তুরস্কের সংসদের স্পিকার নুমান কুরতুলমুস। ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের উদ্দেশ্যে নতুন আইন পাসের সমালোচনা করে তিনি এই দাবি তোলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

    গত বুধবার (১৫ এপ্রিল) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন-এর ১৫২তম সাধারণ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭৪ সালে বর্ণবৈষম্যের কারণে দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে স্থগিত করা হয়েছিল—আন্তর্জাতিক ব্যবস্থা তখন কার্যকর ভূমিকা নিয়েছিল।

    প্রশ্ন রেখে তিনি বলেন, ‘একই দেশে ফিলিস্তিনিদের জন্য এক আইন আর ইসরাইলিদের জন্য আরেক আইন—এটা কি বর্ণবৈষম্য নয়?’ এক্ষেত্রে তিনি জাতিসংঘেরও সমালোচনা করেন। বলেন, সাম্প্রতিক সংঘাতগুলো থামাতে সংস্থাটি ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে গাজায় সহিংসতা প্রতিরোধে অকার্যকর হয়ে পড়েছে।

    কুরতুলমুশ বলেন, ‘দুঃখজনকভাবে জাতিসংঘ এখন এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, যা ক্ষমতাধরদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয়।’ তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের মুখে পড়ছে এবং সব রাষ্ট্রের সমান সার্বভৌম অধিকার থাকা উচিত।
     
    অধিবেশনের বাইরে তিনি ওমানের শুরা কাউন্সিলের চেয়ারম্যান খালিদ আল মাওয়ালির সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ওমানের মধ্যস্থতার প্রশংসা করেন এবং পাকিস্তানে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানান, যাতে যুদ্ধবিরতিকে স্থায়ী করা যায়।
     
    তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের পদক্ষেপ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। কুরতুলমুশ জানান, তুরস্ক চতুর্থবারের মতো এই সাধারণ অধিবেশন আয়োজন করছে, যেখানে প্রায় ১৫৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন