বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • আলু-পেঁয়াজ সস্তা হলেও সবজিতে আগুন

    আলু-পেঁয়াজ সস্তা হলেও সবজিতে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাছ-মাংসের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের ভরসা ছিল সবজি। কিন্তু সেই সবজির বাজারেও এখন আগুন। আলু ও পেঁয়াজ ছাড়া প্রায় সব ধরনের সবজিই এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। রাজধানীর কাঁচাবাজারে গ্রীষ্মকালীন সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না। তবে অস্বাভাবিক বেড়ে যাওয়া সোনালি মুরগির দাম কিছুটা কমতে শুরু করেছে।

    শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর মালিবাগ ও বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দামই ১০০ টাকা ছুঁইছুঁই। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। সপ্তাহ দুয়েক আগেও যা ৮০ টাকার মধ্যে ছিল। পটল ও ঢেঁড়শ ৭০-৮০ টাকা হলেও বরবটি, ঝিঙা ও চিচিঙা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। সজনে ও শিমের দাম ১২০ টাকা ছাড়িয়েছে।

    কমের মধ্যে শুধু আলুর দাম কেজিপ্রতি ২০-২৫ টাকা এবং পেঁয়াজ ৩০-৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। তবে সালাদ সামগ্রী টমেটো ও গাজর ৫০ এবং পেঁপে ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

    কিছুদিন আগে ৪৫০ টাকায় ওঠা সোনালি মুরগির দাম কিছুটা কমে এখন ৩৬০ থেকে ৩৮০ টাকায় নেমেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। তবে মাছের বাজারে উল্টো চিত্র। সরবরাহ সংকটে প্রতি কেজি মাছের দাম গত সপ্তাহের তুলনায় ৪০-৫০ টাকা বেড়েছে। বড় সাইজের রুই ৪৫০ এবং ইলিশ ৩০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি সংকটে পরিবহন খরচ বৃদ্ধি এবং সাম্প্রতিক বৃষ্টির প্রভাবে বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। অন্যদিকে, ক্রেতারা বলছেন, তরকারিতেই যদি এত ব্যয় হয়, তবে স্বল্প আয়ের মানুষের পক্ষে মাছ-মাংস খাওয়া তো দূরের কথা, জীবন ধারণ করাই কঠিন হয়ে পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ