বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘বিগ বস মারাঠি’র ষষ্ঠ সিজন ঘিরে বিতর্ক

‘বিগ বস মারাঠি’র ষষ্ঠ সিজন ঘিরে বিতর্ক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অভিনেত্রী সোনালী রাউত ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস মারাঠি’র ষষ্ঠ সিজনের নির্মাতাদের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ ও অব্যবস্থাপনার গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, শো চলাকালীন ঘরের ভেতরের নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থার কারণে তিনি চর্মরোগে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের অসুস্থতার একটি ভিডিও শেয়ার করে তিনি এই অভিযোগ প্রকাশ্যে আনেন।

সোনালী রাউত জানান, বিগ বসের ঘরের পরিবেশ ছিল বসবাসের অযোগ্য। রান্নাঘরে ইঁদুরের উপদ্রব ছিল এবং সেই ইঁদুরে খাওয়া সবজি দিয়েই প্রতিযোগীদের খাবার তৈরি করা হতো। এমনকি বাইরে থেকে আসা খাবারের ভেতরেও তেলাপোকা পাওয়া যেত বলে তিনি দাবি করেন। 

चर्चा खऱ्या ठरल्या! सोनाली राऊत घरातून Eliminate, एक्झिट घेताना म्हणाली,  “माझ्याकडून खूप अपेक्षा…” - Marathi News | Bigg Boss Marathi 6 Sonali Raut  Eliminated From The House Says ...

অভিযোগ তুলে অভিনেত্রী বলেন, শাস্তির অংশ হিসেবে ১৭ জন নারী-পুরুষ প্রতিযোগীর জন্য মাত্র একটি বাথরুম ব্যবহার করতে দেওয়া হতো। সেই বাথরুমের ভেতরেই মানুষ ধূমপান করত, নোংরা ফেলত, এমনকি খাবারও খেত, সেখানেও ডিমের খোসা এবং মরা ইঁদুর পড়ে থাকত। আপনারা তো জানেনই যে নারী ও পুরুষের আলাদা শৌচাগারের প্রয়োজনীয়তা রয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি সেখানে পর্যাপ্ত খাবার ও বিশ্রামের অভাব ছিল বলেও জানান সোনালী। তার অভিযোগ, শো-তে ব্যবহৃত মাইক্রোওয়েভ বা কাপড় শুকানোর যন্ত্রের মতো সরঞ্জামগুলো ছিল পুরনো ও ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা। এছাড়া তার ব্যক্তিগত চুক্তিনামা অন্য প্রতিযোগীদের সঙ্গে শেয়ার করে পেশাদারিত্বের চরম লঙ্ঘন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। 

মূলত রিয়েলিটি শোর আড়ালে প্রতিযোগীদের স্বাস্থ্য ও সুস্থতার সঙ্গে আপস করার অভিযোগ তুলে এই পরিস্থিতির প্রতিকার চেয়েছেন অভিনেত্রী। বর্তমানে সোনালীর এই অভিযোগ দক্ষিণ ভারতের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন