বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • এক মাসেই দ্বিতীয়বার বাড়ল এলপিজির দাম

    এক মাসেই দ্বিতীয়বার বাড়ল এলপিজির দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য ফের বাড়ানো হয়েছে। বেসরকারি খাতের ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা করেছে। নতুন নির্ধারিত এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

    এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯.৫০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা চলতি এপ্রিল মাসের শুরুতে ছিল ৭৯.৭৭ টাকা।

    উল্লেখ্য, চলতি মাসেই দ্বিতীয়বারের মতো এলপিজির দাম সমন্বয় করা হলো। এর আগে গত ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১,৭২৮ টাকা। মাত্র ১৭ দিনের ব্যবধানে সিলিন্ডার প্রতি ২১২ টাকা দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপের সৃষ্টি হলো। এর আগে গত রাতেই সরকার দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল।

    বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের দাম (সৌদি কার্গো মূল্য বা সিপি) এবং ডলারের বিনিময় হারের ওপর ভিত্তি করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো প্রতি মাসে এই সিপি প্রকাশ করে, যা বাংলাদেশে এলপিজির মূল্য নির্ধারণের ভিত্তি হিসেবে কাজ করে।

    ২০২১ সালের এপ্রিল থেকে দেশে নিয়মিতভাবে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। আমদানিকারক কোম্পানিগুলোর ইনভয়েস মূল্য এবং ডলারের গড় দরের ওপর ভিত্তি করে এই নতুন মূল্য তালিকা চূড়ান্ত করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ