শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ সফরকে ঘরে ফেরা বললেন শ্রীকান্ত

    বাংলাদেশ সফরকে ঘরে ফেরা বললেন শ্রীকান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি পরিবারসহ বাংলাদেশ সফরে এসেছেন ওপার বাংলার খ্যাতিমান সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য। দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত এই গুণী শিল্পী দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।

    শোনা যায়, শ্রীকান্ত আচার্যের শিকড় এপার বাংলাতেই; ময়মনসিংহে ছিল যার পূর্বপুরুষের আদি নিবাস। তাই বাংলাদেশের প্রতি তার আলাদা একটা অনুভূতি রয়েছে বলেও জানিয়েছেন। এখানে এসে তার পুরোনো বন্ধু, ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখাও করেছেন। 

    পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সম্প্রতি বিশেষ সংগীত আয়োজন করা হয়। সেখানে এক মঞ্চে গান করেন শ্রীকান্ত আচার্য; সঙ্গে ছিলেন দেশের গুণী শিল্পী অদিতি মহসিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে ঢাকার সন্ধ্যা মাতান এই দুই শিল্পী। এদিন শ্রোতাদের মাঝে ছিলেন দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েক পরিচিত মুখ ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা।

    এই অনুষ্ঠানে শ্রীকান্ত জানালেন, বহুদিন পর যেন নিজ দেশেই ফিরে এসেছেন তিনি। বললেন, এই আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। বেশ কয়েক বছর পর আমার এই যে ঢাকাতে আসার সুযোগ হলো, এটা আমার কাছে নিজের ঘরে ফিরে আসার মতো। এটা এমনই একটি উপলব্ধি বা অনুভূতি বলতে পারেন।

    এই গুণী শিল্পী অদিতি মহসিনের প্রশংসা করে আরও যোগ করেন, যে সম্মান ও সুযোগ আমি এই কয়েকদিন ধরে এখানে পাচ্ছি; এই দেশের (বাংলাদেশ) এই উপমহাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী, শুধু তাই নয়- অতুল প্রসাদ, রজনীকান্তের গান যার কণ্ঠে মূর্ত হয়, সেই অদিতি মহসিনের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ এটা আমার কাছেও বিরাট সম্মানের। 

    উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয় শ্রীকান্ত আচার্য। এর আগে জানিয়েছিলেন, ২৬ বছর ধরে ঢাকায় আসা যাওয়া তার। এবার পয়লা বৈশাখের মতো উৎসবের আমেজে এই অন্যরকম অনুভূতি দিয়েছে তাকে। সব মিলিয়ে বাংলাদেশ সফরে অত্যন্ত আপ্লুত এই গুণী শিল্পী।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন