বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • রাজস্ব বাড়াতে করপোরেট কর কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

    রাজস্ব বাড়াতে করপোরেট কর কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের স্বার্থে রাজস্ব আহরণ বাড়ানো এখন সময়ের দাবি। করপোরেট করহার কমাতে কমাতে এমন একটি পর্যায়ে চলে এসেছে যে, এখান থেকে আর কমানোর কোনো সুযোগ নেই; বরং এটি আরও বাড়ানোর চিন্তা করতে হবে।

    বুধবার (২২ এপ্রিল) সকালে এনবিআর সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট প্রস্তাবনার জবাবে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা চেম্বারের পক্ষ থেকে ১৪টি প্রস্তাবনা পেশ করা হয়। এর মধ্যে অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা এবং তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে উৎসে কর (টিডিএস) কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানানো হয়।

    ব্যবসায়ীদের প্রস্তাবনার জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য সিকিউরিটিজের সুদের ওপর উৎসে কর ১০ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ১৫ শতাংশ নির্ধারিত রয়েছে। বিশ্বের অনেক দেশে এটি ১০০ শতাংশ পর্যন্ত কার্যকর আছে এবং তাদের রাজস্ব সংগ্রহের সিংহভাগই আসে টিডিএস থেকে। আমাদের ভবিষ্যৎ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এটি কমানোর সুযোগ নেই।

    বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, উৎসে কর বেশি কাটা হলেও তা নিয়ে উদ্বেগের কারণ নেই। কারণ এটি পরবর্তী বছরে সমন্বয় বা রিফান্ড করার সুযোগ থাকছে। আবদুর রহমান খান বলেন, "এটি এক বছর সঞ্চয়ের মতো থেকে পরবর্তী সময়ে সমন্বয় অথবা রিফান্ড হয়ে যাচ্ছে। গত বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।"

    এনবিআর চেয়ারম্যান স্পষ্ট করেন যে, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব বাড়ানো ছাড়া বিকল্প নেই। তাই কর ছাড়ের চেয়ে করের আওতা বাড়ানো এবং নিয়মিত কর পরিশোধের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ