শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জওয়ান ২’ নিয়ে ফিরছেন শাহরুখ ও অ্যাটলি

    জওয়ান ২’ নিয়ে ফিরছেন শাহরুখ ও অ্যাটলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড বাদশা শাহরুখ খান ও নির্মাতা অ্যাটলির জুটির কাজ যে দারুণ সাড়া ফেলে, তা আগেই টের পেয়েছেন সিনেপ্রেমীরা। ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে তারা জনপ্রিয় নায়ক-পরিচালক জুটি হিসেবে প্রতিষ্ঠিত হন। এবার শাহরুখকে নিয়েই ‘জওয়ান’-এর সিক্যুয়েল তৈরির কাজ শুরু করতে যাচ্ছেন অ্যাটলি—এমনই গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়াপাড়ায়।

    বর্তমানে শাহরুখ তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এর মধ্যেই বিনোদনপাড়ায় নতুন গুঞ্জন ‘কিং’-এর শুটিং শেষ হতে না হতেই শাহরুখ শুরু করবেন তার ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘জওয়ান’-এর সিক্যুয়েলের কাজ।

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অ্যাটলির সঙ্গে শাহরুখের ‘জওয়ান ২’ নির্মাণের পরিকল্পনা এখন আর কেবল গুঞ্জনে সীমাবদ্ধ নেই। দীর্ঘ কয়েক মাসের নিবিড় পরিশ্রমের পর অবশেষে ছবিটির চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে।

    মাত্র কয়েক সপ্তাহ আগেই পাণ্ডুলিপির কাজ শেষ করেছেন নির্মাতারা। ‘জওয়ান ২’ এখন পুরোপুরি শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই ছবিটির দৃশ্যধারণ শুরু হতে পারে।

    প্রতিবেদনে আরও বলা হয়, তবে এবারের আসরে বড় চমক থাকছে খলনায়কের চরিত্রে। কিং খানের বিপরীতে টক্কর দিতে একজন বড় মাপের দক্ষিণ ভারতীয় সুপারস্টারকে খলনায়ক হিসেবে নেয়ার পরিকল্পনা করছেন পরিচালক অ্যাটলি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন