বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গর্ভাবস্থাতেও থামেননি নেহা ধুপিয়া

গর্ভাবস্থাতেও থামেননি নেহা ধুপিয়া
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লিউড অভিনেত্রী নেহা ধুপিয়া প্রচলিত ধারণার বাইরে গিয়ে দেখিয়েছেন, মাতৃত্ব মানেই ক্যারিয়ারে বিরতি নয়। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি নিয়মিত কাজ করে গেছেন—সম্প্রতি এক পডকাস্টে এসে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন তিনি।

পরিণীতি চোপড়ার পডকাস্টে নেহা জানান, গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত তিনি শুটিং চালিয়ে গেছেন। এমনকি যশরাজ স্টুডিওতে কাজ করার সময় শরীরে দৃশ্যমান পরিবর্তন শুরু হলেও তিনি কাজ থেকে সরে দাঁড়াননি।

নেহার মতে, মা হওয়া একজন নারীর জীবনের স্বাভাবিক ধাপ হলেও সেটি তার পেশাগত জীবন থামিয়ে দেওয়ার কারণ হওয়া উচিত নয়। তিনি বলেন, একজন নারী যেন নিজের ইচ্ছা ও স্বপ্ন অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারেন—এটাই হওয়া উচিত বাস্তবতা।

নিজের দ্বিতীয় গর্ভাবস্থায় নেহা অভিনয় করেন ‘এ থার্সডে’ সিনেমায়, যেখানে তিনি এক অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা দেন। বাস্তব জীবন ও পর্দার চরিত্রের এই মিল তার অভিনয়কে আরও বাস্তবধর্মী করে তুলেছিল।

২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা ধুপিয়া। একই বছরের নভেম্বরে তাদের কন্যা মেহরের জন্ম হয়। পরে ২০২১ সালে তাদের পরিবারে যোগ হয় পুত্র গুরিক সিংহ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন