শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দীর্ঘ বিরতির পর ‘তাল ২’ নির্মাণের গুঞ্জন

    দীর্ঘ বিরতির পর ‘তাল ২’ নির্মাণের গুঞ্জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী ছবির আর ভিএফএক্সের বাড়বাড়ন্ত ভিড়ে টেলিভিশনের পর্দায় যখন নব্বইয়ের দশকের কোনো আলোচিত চলচ্চিত্র ফিরে আসে, তখন সেই সময়ের সিনেপ্রেমীদের মনে ভর করে এক গভীর নস্টালজিয়া—ফেলে আসা সোনালী এক যুগের স্মৃতি। নির্মাতা সুভাষ ঘাইয়ের ‘তাল’ তেমনই এক ব্লকবাস্টার। ১৯৯৯ সালে মুক্তির পর অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুরের রসায়ন দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে সুভাষ ঘাইয়ের একটি প্রশ্ন সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন আরও উসকে দিয়েছে। তবে কি দীর্ঘ ২৭ বছর পর আসছে ‘তাল ২’?

    ৮১ বছর বয়সী এই নির্মাতার ভাষ্য, ‘আমি যে পোস্টটি শেয়ার করেছি তা একটা প্রশ্ন মাত্র! এর উত্তর দর্শকরাই দেবেন। গত ১৫ বছর ধরে আমি একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি, আপনি আবার কবে তাল বানাবেন? সেই তালের এনার্জি এতই শক্তিশালী যে জেন-জিরাও আমাকে তালের দ্বিতীয়ভাগ বানানোর অনুরোধ করছে। কিন্তু বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ততটাই কঠিন। আমরা চিত্রনাট্য প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। এখন মনে হচ্ছে এটা হয়তো সঠিক সময় নয়।’

    যোগ করে তিনি বলেন, ‘যখন তাল তৈরি হয়েছিল, তখন অক্ষয় খান্না আর ঐশ্বরিয়া রাই বচ্চন দুজনেই ইন্ডাস্ট্রিতে সদ্য পা রেখেছিলেন। সেই কারণেই পর্দায় তাঁদের প্রেমের গল্পের বুনোট দর্শকের হৃদয় স্পর্শ করেছিল। একইরকমভাবে অনিল কাপুর তখন একজন অভিজ্ঞ অভিনেতা। তার চরিত্রটিকেও সেইভাবেই উপস্থাপন করা হয়েছিল। একটা ভালো চিত্রনাট্য লেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সঠিক কাস্টিং। আমার যে ছবিগুলো বক্স অফিসে খারাপ ব্যবসা করেছিল তার প্রধান কারণ ছিল ভুল কাস্টিং।’

    যদিও সিক্যুয়েল ছবির কাস্ট নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সুভাষ ঘাই, তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‌‘সাইয়ারা’র সাফল্যের কথা বলতে গিয়ে আহান পান্ডে ও অনীত পড্ডার প্রশংসা করেছেন তিনি। ফলে এই প্রজেক্টে তাঁদের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে।

    ইনস্টাগ্রাম পোস্টে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন নির্মাতা। তিনি প্রশ্ন তুলেছেন—কোনো ভিলেন, যৌনতা বা সহিংসতা ছাড়াই যে বিশুদ্ধ প্রেমের গল্প তিনি তাল-এ বলেছিলেন, তা কি আজকের জেন-জি কিংবা জেনারেশন আলফা পছন্দ করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই এবার তিনি তাল-২ নির্মাণের পথে পা বাড়াচ্ছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন