বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বি-টাউনে ফের আলোচনায় গোবিন্দ-সুনীতার সম্পর্ক

বি-টাউনে ফের আলোচনায় গোবিন্দ-সুনীতার সম্পর্ক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বি-টাউনের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে ধরা হয় বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের দাম্পত্য জীবনের কিছু দিক উঠে এসেছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অতীতে গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এবার সুনীতা নিজেই জানিয়েছেন, স্বামী হিসেবে তিনি গোবিন্দকে যেমনটি কল্পনা করেছিলেন, বাস্তবে অভিনেতা ঠিক তেমন নন।

সাক্ষাৎকারে সুনীতা জানান, তিনি গোবিন্দের মতো একজন আদর্শ সন্তান চান, কিন্তু স্বামী হিসেবে তাকে দ্বিতীয়বার বেছে নিতে নারাজ। সুনীতার ভাষ্যমতে, ‘গোবিন্দ একজন অসাধারণ ছেলে এবং দারুণ একজন ভাই। কিন্তু স্বামী হিসেবে আমি যা চেয়েছিলাম, তা তিনি নন।’

তিনি বলেন, ‘আমি পার্টি করতে, রেস্টুরেন্টে খেতে যেতে এবং ঘুরে বেড়াতে ভালোবাসি। অথচ গোবিন্দ সারাজীবন শুধু নিজের পরিবারকে দেখাশোনা করতেই ব্যস্ত ছিলেন। তিনি কখনও নিজের আনন্দ বা উপভোগের জন্য সময় দেননি। এখন তার ৬০ বছর বয়স হয়েছে, কিন্তু এই দীর্ঘ সময়ে তিনি নিজের জন্য বাঁচেননি।’

গোবিন্দের অসংখ্য নারী ভক্ত এবং তাকে নিয়ে প্রচলিত নানা গুঞ্জন প্রসঙ্গে সুনীতা বেশ আত্মবিশ্বাসী। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় কে কী বলল তাতে তার কিছু যায় আসে না। নিজের স্বামীর প্রতি যথাযথ বিশ্বাস থাকলে এগুলো কোনো সমস্যাই নয়। পরিবারের শান্তিই তার কাছে মুখ্য ছিল। এমনকি শাশুড়ির প্রতিও গভীর সম্মান প্রকাশ করে তিনি জানান, যতদিন গোবিন্দের মা বেঁচে ছিলেন, তাদের জীবন খুব সুন্দর ছিল।

চল্লিশ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের শেষ প্রান্তে এসে কোনো আক্ষেপ রাখতে চান না সুনীতা। তিনি আক্ষেপের সুরে বলেন, ‘আমার খারাপ লাগে এই ভেবে যে, এত বড় সুপারস্টার হয়েও তিনি জীবনে কী দেখলেন? কিছুই না। আমি সব সময় বলি, আমি গোবিন্দর মতো ছেলে চাই, স্বামী নয়। তবে এখন আর আফসোস করে কোনো লাভ নেই। এত বছর একসঙ্গে থাকার পর তাকে ছেড়ে যাওয়া সম্ভব নয়, বরং সেটা এখন ভাবাও অপরাধের মতো।’


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন