শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ মুকুট জিতলেন তমা রশিদ

    মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ মুকুট জিতলেন তমা রশিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের দরবারে আবারও ওড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী তমা রশিদ। ভারতের কর্ণাটকে আয়োজিত এই জমকালো আয়োজনে বুদ্ধিদীপ্ত উপস্থাপনা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে তিনি এই সম্মানজনক মুকুট জয় করেন।

    বিশ্বজুড়ে বিবাহিত নারীদের প্রতিভা, ব্যক্তিত্ব এবং সামাজিক অবদানকে স্বীকৃতি দিতে প্রতি বছর আয়োজন করা হয় ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’। এবারের আসরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রভাবশালী ও মেধাবী নারীদের সাথে মূল প্রতিযোগিতায় অংশ নেন তমা। প্রাথমিক বাছাই, ট্যালেন্ট রাউন্ড এবং দীর্ঘ গ্রুমিং সেশন শেষে চূড়ান্ত আসরে তিনি বিজয়ী নির্বাচিত হন।

    মুকুট জয়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তমা রশিদ বলেন, “এই অর্জন কেবল আমার একার নয়, এটি পুরো বাংলাদেশের। আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের নাম ঘোষণা হতে দেখা যেকোনো মানুষের জন্যই শ্রেষ্ঠ মুহূর্ত। আমি কৃতজ্ঞ যারা এই দীর্ঘ যাত্রায় আমার পাশে ছিলেন এবং আমাকে সমর্থন দিয়েছেন।”

    প্রতিযোগিতার বিচারক প্যানেলের মতে, তমা কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং সমসাময়িক সামাজিক ইস্যুগুলোতে তাঁর স্পষ্ট বক্তব্য এবং আত্মবিশ্বাসী পদচারণায় সবাইকে মুগ্ধ করেছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নমূলক কাজে তাঁর পরিকল্পনা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

    বিজয়ী হিসেবে আগামী এক বছর তমা রশিদ বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক প্রচারণায় অংশ নেবেন। তিনি মূলত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং নারীদের স্বনির্ভরতা নিয়ে কাজ করার পরিকল্পনা করেছেন। তাঁর এই সাফল্য বাংলাদেশের অন্যান্য নারীদেরও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন