বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রাজধানীতে নৃত্য উৎসব, মঞ্চে ৩০টি দল

রাজধানীতে নৃত্য উৎসব, মঞ্চে ৩০টি দল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য নৃত্য উৎসব উপলক্ষে উদযাপন হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬। ‘নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে আগামী ২৯ এপ্রিল এই আয়োজন অনুষ্ঠিত হবে। এতে দেশের স্বনামধন্য প্রায় ত্রিশটি নৃত্য দল অংশ নেবে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নিউ বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। আগামী (২৯ এপ্রিল) বুধবার বিকেল ৫টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে নৃত্যানুষ্ঠান ‘ভঙ্গিমার ছন্দে প্রাণের স্পন্দন’।

আয়োজকরা জানিয়েছেন, এবারের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

অতিথি হিসেবে থাকবেন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন তামান্না রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশের বরেণ্য সংস্কৃতিজনরা। উৎসবের সভাপতিত্ব করবেন নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের সহসভাপতি, নৃত্যশিল্পী ও গবেষক লুবনা মারিয়াম।

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত এ উৎসবে দেশীয় নৃত্য ঐতিহ্য, আধুনিক নৃত্যভাষা এবং সৃজনশীল পরিবেশনার সমন্বয়ে দর্শকদের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন