শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রণবীর সিংয়ের বিলাসবহুল অভ্যাসে চমক ভক্তদের

    রণবীর সিংয়ের বিলাসবহুল অভ্যাসে চমক ভক্তদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিনোদন জগতে প্রায়ই বলিউড তারকাদের বিলাসিতা ও বিচিত্র আবদার নিয়ে আলোচনা হয়। আউটডোর শুটিংয়ে তাদের নানা বিলাসবহুল চাহিদার কথা শোনা গেলেও এবার সামনে এসেছে আরও এক চমকপ্রদ তথ্য।

    শোনা যায়, জনপ্রিয় অভিনেতা রণবীর সিং নাকি সাধারণ পানির বদলে মিনারেল ওয়াটার বা বোতলজাত পানি দিয়ে গোসল করেন। সম্প্রতি এক সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারের ভিডিও এবং সামাজিক মাধ্যমে এক নেটিজেনের মন্তব্যে এমন তথ্য উঠে এসেছে।

    মূলত, ঋদ্ধিমা সামন্ত নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভিডিও থেকে। তার দাবি, বলিউডের অনেক তারকা শুটিং সেটে অদ্ভুত সব কাণ্ড ঘটান। এমনকি কেউ কেউ সুপেয় পানি কিংবা মিনারেল ওয়াটার দিয়ে গোসল করার শর্তও জুড়ে দেন, যার জন্য প্রযোজকদের আলাদাভাবে পানির ট্যাংকের ব্যবস্থা করতে হয়। 

    সেই ভিডিওর নিচে বলিউডের পরিচিত মুখ ওরহান আত্রামানি ওরফে ওরি মন্তব্য করেন, গোপন কথা যেন প্রকাশ না করা হয়, তাই তো তোমাদের সঙ্গে চুক্তি করেছিলাম! এবার আমার আইনজীবীরা তোমাদের সঙ্গে কথা বলবে, দাঁড়াও।

    ওরির এই মন্তব্য বিনোদন জগতে হাস্যরসের সৃষ্টি করলেও আলোচনার মোড় ঘুরে যায় এক নেটিজেনের মন্তব্যে। ভিডিওর কমেন্ট বক্সে এক ব্যক্তি সরাসরি রণবীর সিংয়ের নাম উল্লেখ করে দাবি করেন, তিনি রণবীর অভিনীত ‘গুন্ডে’ সিনেমার কস্টিউম বিভাগে কাজ করেছিলেন। সেই সময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ভোর ৬টার দিকে রণবীরের সহকারীকে বড় বড় মিনারেল ওয়াটারের বোতল তার ভ্যানিটি ভ্যানে নিয়ে যেতে দেখতেন। মূলত অভিনেতা ওই পানি দিয়েই গোসল সারতেন।

    বলিউড তারকাদের এমন বিলাসী জীবনযাপন নিয়ে সামাজিক মাধ্যমে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কেউ কেউ বিষয়টিকে স্রেফ তারকাখ্যাতির বিড়ম্বনা হিসেবে দেখলেও, অনেকে একে অপচয় হিসেবেই গণ্য করছেন। তবে এ বিষয়ে রণবীর সিং বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন