বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, এক মাসে ৩.১২ বিলিয়ন ডলার

    রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, এক মাসে ৩.১২ বিলিয়ন ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। এর ফলে সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার কোটি টাকার বেশি।

    রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

    খাত সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনা এবং পারিবারিক বাড়তি ব্যয় মেটাতে প্রবাসীরা তুলনামূলক বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। 

    এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ছে বলে তারা মনে করছেন।

    কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এপ্রিলে মোট ৩১২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকার বেশি।

    এর আগে মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। ফেব্রুয়ারিতে এ পরিমাণ ছিল ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার।

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ