শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্ট্যালিনকে পেছনে ফেলে বিজয়ের জয়যাত্রা

    স্ট্যালিনকে পেছনে ফেলে বিজয়ের জয়যাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, সুপারস্টার জোসেফ সি. বিজয় ওরফে থালাপতি বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেক্ট্রি কাজাগাম’ (টিভিকে) ১০৬টি আসনে এগিয়ে রয়েছে।

    সবচেয়ে বড় চমক দেখা গেছে কোলাথুর আসনে, যেখানে টানা তিনবারের জয়ী মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন বর্তমানে পিছিয়ে রয়েছেন। স্ট্যালিন ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে এই আসন থেকে জয়লাভ করলেও এবার পর পর তিন রাউন্ড গণনায় তাকে ছাড়িয়ে গেছেন টিভিকে-র প্রার্থী ভিএস বাবু।

    প্রাথমিকভাবে ডিএমকে এবং এআইএডিএমকে-র মধ্যে মূল লড়াইয়ের ধারণা করা হলেও থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ ও এই শক্তিশালী ফলাফল নির্বাচনের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, স্ট্যালিনের দীর্ঘদিনের দুর্গে এবার হারের গুঞ্জন আরও জোরালো হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন