শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রেন টিউমারের পর ফের অসুস্থ তানিয়া বৃষ্টি

    ব্রেন টিউমারের পর ফের অসুস্থ তানিয়া বৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারীরিক জটিলতা যেন কাটছেই না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। কিছুদিন আগে তার ব্রেন টিউমার ধরা পড়ে এবং দুই দফা সফল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ থাকলেও আবারও অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন তিনি।

    তবে হঠাৎ শনিবার (২ মে) তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক পোস্টে তার পক্ষ থেকে অ্যাডমিন শুভ জানান, তানিয়া বৃষ্টি কিছুটা অসুস্থ থাকলেও উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নয়। চিকিৎসকের নির্দেশনা মেনে তিনি বিশ্রাম নিচ্ছেন এবং শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    এর আগে চলতি বছরেই তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকারবাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে -এ তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেয়া হয়। সেখানে গত ৯ মার্চ দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়।

    চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দুই সপ্তাহ ভর্তি ছিলেন এই অভিনেত্রী। অস্ত্রোপচারের পর কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলে ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং পরদিন হাসপাতাল থেকে ছাড়পত্র পান। চিকিৎসা শেষে গত ২৩ মার্চ দেশে ফেরেন তানিয়া বৃষ্টি। কিছুদিন সুস্থ থাকার পর আবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন