বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • শেয়ারবাজারে অচলাবস্থা কাটাতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি ডিবিএ’র

    শেয়ারবাজারে অচলাবস্থা কাটাতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি ডিবিএ’র
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে স্বাভাবিক লেনদেন ফিরিয়ে আনতে সংগঠনটি অবিলম্বে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

    সোমবার (৪ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর এ বিষয়ে একটি চিঠি পাঠায় ডিবিএ।

    ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ফ্লোর প্রাইস আরোপের কারণে একাধিক তালিকাভুক্ত কোম্পানিতে দীর্ঘ সময় ধরে লেনদেন স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডে কার্যত কোনো লেনদেন হচ্ছে না। একইভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-ও ফ্লোর প্রাইসে অবস্থান করায় স্বাভাবিক ক্রয়-বিক্রয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

    চিঠিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ সময় ধরে লেনদেন সীমিত থাকায় মার্জিন ঋণ গ্রহণকারী বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক ইক্যুইটি ঝুঁকি বাড়ছে, যা পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়।

    ডিবিএ’র মতে, এ ধরনের কৃত্রিম মূল্যসীমা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক বার্তা দিচ্ছে, যা ভবিষ্যৎ বিনিয়োগ প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে।

    এই পরিস্থিতিতে বাজারে স্বাভাবিক লেনদেন পুনরায় চালু করতে ফ্লোর প্রাইস ব্যবস্থা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

    ডিবিএ আশা প্রকাশ করেছে, নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের স্বার্থ ও বাজার স্থিতিশীলতা বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ