বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন

    ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ মে) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে সবকটি মূল্যসূচকে উত্থান এবং লেনদেনে গতি বৃদ্ধি পেয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়লেও মূল্যসূচকে পতন এবং লেনদেনে হ্রাস দেখা গেছে।

    ডিএসইতে দিনটির শুরু থেকেই অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। এতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়, যা লেনদেন শেষ পর্যন্ত অব্যাহত ছিল। বাজারটিতে ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৫৯টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত ছিল।

    এর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে।

    লেনদেনের পরিমাণও বেড়ে ডিএসইতে হয়েছে ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৮২৯ কোটি ৩৭ লাখ টাকা।

    অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৪ পয়েন্টে নেমেছে। সিএসআই ও সিএসই-৫০ সূচকও হ্রাস পেয়েছে। বাজারটিতে ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে, ৮৬টির কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত ছিল।

    সিএসইতে লেনদেনও উল্লেখযোগ্যভাবে কমে ১৬ কোটি ৭৭ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৪১ কোটি ৩৫ লাখ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ