শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জাহ্নবী-শিখর বিয়ের গুঞ্জন

    জাহ্নবী-শিখর বিয়ের গুঞ্জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার বিয়ের গুঞ্জন । সম্প্রতি এই বিষয়ে নতুন করে চর্চা শুরু হলে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহ্নবী কাপুরের বাবা ও জ্যেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর। তিনি মেয়ের বিয়ের গুঞ্জন নাকচ করে দিয়ে এটিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

    বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রসিদ্ধ ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাহ্নবী। এমনকি ভারতের জামনগরে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলেও গুঞ্জন ছড়ায়। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, ‘না, এই খবরের কোনো সত্যতা নেই।’

    জাহ্নবী ও শিখর পাহাড়িয়ার সম্পর্কের বিষয়টি নতুন কিছু নয়। বলিউডে অভিষেকের আগেই শিখরের সঙ্গে জাহ্নবীর প্রেমের খবর চাউর হয়েছিল। মাঝে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হলেও গত কয়েক বছরে আবারও তাদের একসঙ্গে দেখা যেতে শুরু করে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে দর্শনেও শিখরকে কাপুর পরিবারের সঙ্গেই দেখা যায়।

    চলতি বছরের এপ্রিলে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ নিজের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন জাহ্নবী। সরাসরি নাম উল্লেখ না করলেও সম্প্রতি এক পডকাস্টে ভালোবাসা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘ভালোবাসার মানুষের উপস্থিতিতে আমি এখন আর নিজেকে অসহায় মনে করি না। তার সামনে আমি ছোট শিশুর মতো থাকতে পারি এবং নিজের আসল সত্ত্বাকে খুঁজে পাই।’

    বর্তমানে জাহ্নবী কাপুর তার পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন তেলেগু সিনেমা ‘পেড্ডি’, যেখানে তাকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের বিপরীতে দেখা যাবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন