শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিজেপির জয় নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার

    বিজেপির জয় নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল জয় পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস বড় পরাজয়ের মুখে পড়েছে। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি এই ফলাফলকে ‘অনৈতিক’ বলে অভিহিত করেছেন।

    গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় হিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই ফলাফলে দেখা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা।

    তৃণমূল কংগ্রেসের অনেক প্রার্থী হেরে গেছেন; পরাজিত এই প্রার্থীর তালিকায় আছে দলটির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। নিজ কেন্দ্র ভবানীপুরে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তিনি।

    গতকাল সোমবার দুপুরে ভোটগণনা চলাকালে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন মমতা। তার আসন ভবানীপুরের গণনা চলছিল এখানেই। মমতা গণনাকেন্দ্রে যাওয়ার কিছু সময় পর শুভেন্দুও সেখানে পৌঁছে যান। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দু’জনেই ছিলেন সেখানে। তারপর সোমবার সন্ধ্যায় আচমকাই গণনা শেষ হওয়ার আগেই সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে যান মমতা।

    গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী বলেন, “আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। পুরোটা একতরফা। ধাক্কা দিয়েছে, মেরেছে। সিআরপিএফ-এর সামনে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে দানবিক পার্টি। ১০০টারও বেশি সিট লুট করেছে। এই নির্বাচন কমিশন হল বিজেপি কমিশন।”

    এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তৃণমূল সভানেত্রীর। মমতা আরও বলেন, “এটা কী ধরনের জয়! এটা ইমমোরাল ভিক্ট্রি (অনৈতিক জয়)। মোরাল ভিক্ট্রি (নৈতিক জয়) নয়। পুরোটাই বেআইনি। জোর করে জিতেছে। লুট, লুট, লুট। আমরা ঘুরে দাঁড়াবই।”

    এই প্রতিক্রিয়া জানিয়ে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে কালীঘাটের বাড়িতে চলে যান মমতা।

    নির্বাচনে দলের এই ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কেন্দ্রে থাকা এই দলটির মধ্যম ও তৃণমূল পর্যায়ের নেতারা। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার কলকাতার কালীঘাটে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন