বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দীর্ঘ বিরতির পর একসঙ্গে কারিনা-সালমান

দীর্ঘ বিরতির পর একসঙ্গে কারিনা-সালমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ ১১ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান এবং কারিনা কাপুর খান। একটি সুপারহিরো সিনেমায় প্রধান দুই চরিত্রে তাদের দেখা যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত নির্মাতা জুটি রাজ এবং ডিকে-র পরিচালনায় নির্মিতব্য সিনেমাটি বিগ বাজেটের একটি প্রোজেক্ট। যেটি ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

বিশ্বস্ত একটি সূত্র বলছে, সিনেমাটি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। এ সিনেমায় অভিনয়ের জন্য সালমান ও কারিনা দুজনেই মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি সম্পন্ন হয়নি।
 
শোনা যাচ্ছে, সালমান খান নিজেও নতুন সিনেমাটি নিয়ে ব্যক্তিগতভাবে কারিনার সঙ্গে কথা বলেছেন। যা সিনেমা নির্মাণের প্রক্রিয়াকে আরও গতিশীল করেছে।

বলিউডে জুটি বেধে একসঙ্গে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন সালমান ও কারিনা। তাদের ব্যবসা সফল সিনেমার মধ্যে রয়েছে ‘কিউ কি’, ‘বডিগার্ড’, ‘ম্যায় অর মিসেস খান্না’ ইত্যাদি। সর্বশেষ ২০১৫ সালে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় একসঙ্গে দেখা যায় এ জুটিকে।

বর্তমানে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। অন্যদিকে মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারানের সঙ্গে ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার ‘দায়রা’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন কারিনা কাপুর খান। 


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন