বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হলেন ওবায়েদ উল্যা চৌধুরী ও আবুল বসার

    বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হলেন ওবায়েদ উল্যা চৌধুরী ও আবুল বসার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. ওবায়েদ উল্যা চৌধুরী ও মো. আবুল বসার। উভয়েই ১৯৯৯ সালের ২৪ মার্চ সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন।

    পদোন্নতির আগে মো. ওবায়েদ উল্যা চৌধুরী দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রায় ২৭ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ইক্যুইটি অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ফান্ড ইউনিট এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে প্রেষণে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে ব্যাংক ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    অন্যদিকে মো. আবুল বসার পদোন্নতির আগে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং একজন কস্ট অ্যাকাউন্ট্যান্ট। কর্মজীবনে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ-বিদেশে একাধিক প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেন।

    রবিবার বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ–১ এর পরিচালক মো. শহীদ রেজা স্বাক্ষরিত অভ্যন্তরীণ আদেশে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়। শিগগিরই তাদের দপ্তর বণ্টন করা হবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি নীতিমালা–২০২২ অনুযায়ী শূন্য পদে এই পদোন্নতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদোন্নতিযোগ্য পদ হিসেবে বিবেচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ