বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিলেন হাসিনা

ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিলেন হাসিনা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাউল শিল্পীদের নিয়ে দেওয়া আগের বিতর্কিত মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার। তার ওই ভিডিও ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে তিনি অভিযোগ করেছিলেন, নারী বাউল শিল্পীরা নানা ধরনের কুপ্রস্তাবের সম্মুখীন হন এবং অনেক ক্ষেত্রে ‘সুবিধা না দিলে’ অনুষ্ঠান পাওয়া কঠিন হয়ে পড়ে। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তার এ বক্তব্য নিয়ে বাউল অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন হাসিনা সরকার। তিনি বলেন, তার মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

তিনি আরও জানান, মিরপুরে একটি ঘটনায় তার একটি অফিস বন্ধ করে দেওয়া হয় এবং “হাসিনা সরকার” নামের কারণে বিভিন্ন মঞ্চ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।

এই শিল্পীর ভাষ্য অনুযায়ী, ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আগের মন্তব্য করেছিলেন। তিনি স্বীকার করেন, রাগের মাথায় দেওয়া সেই বক্তব্য ঠিক হয়নি।

হাসিনা সরকার বলেন, কিছু ক্ষেত্রে অদক্ষ শিল্পীরা সুযোগ পেলেও প্রকৃত বাউল শিল্পীরা অবহেলার শিকার হচ্ছেন—এমন ক্ষোভ থেকেই তার মন্তব্য এসেছে।

তবে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আবারও সবার কাছে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন