বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • জেট ফুয়েলের দাম কমলো ২২ টাকা, নতুন মূল্য নির্ধারণ

    জেট ফুয়েলের দাম কমলো ২২ টাকা, নতুন মূল্য নির্ধারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন দফায় টানা ১৩২ টাকা বৃদ্ধির পর অবশেষে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২২৭ টাকা ০৮ পয়সা।

    বৃহস্পতিবার (৭ মে) বিইআরসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য একই দিন রাত থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

    আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার ১.৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১.৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
    এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়। তবে ফেব্রুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে মার্চে এক লাফে দাম বেড়ে দাঁড়ায় ১১২ টাকা ৪১ পয়সায়।

    পরবর্তীতে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়। সর্বশেষ এপ্রিলে তা আরও বেড়ে ২২৭ টাকা ০৮ পয়সায় পৌঁছায়।
    দীর্ঘ সময় ধরে মূল্যবৃদ্ধির পর এবার জেট ফুয়েলের দাম কমায় বিমান চলাচল খাতে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ