শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নজরে অমিত শাহের বৈঠক

    পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত আজ

    পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ ও নেতৃত্ব নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আজ শুক্রবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

    বিজেপির জ্যেষ্ঠ নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন। দলীয় সূত্র অনুযায়ী, তার এই সফরের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করে নতুন পরিষদীয় নেতৃত্ব নির্ধারণে মতামত নেওয়া।

    জানা গেছে, শুক্রবার নিউ টাউনের একটি কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সেখানে রাজ্য বিজেপি নেতৃত্বসহ কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবেন। বৈঠকে দলীয় পরিষদীয় দলনেতা নির্বাচন এবং ভবিষ্যৎ সরকার গঠনের কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

    দলীয় একাংশের দাবি, সম্ভাব্য মন্ত্রিসভার রূপরেখা আগেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রস্তুত রয়েছে। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে বিধায়কদের মতামত এবং কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনার ভিত্তিতে।

    বিজেপির একাংশ মনে করছে, এটি কেবল আনুষ্ঠানিক বৈঠক নয়; বরং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ধাপ। অন্যদিকে, দলীয় সূত্রে বলা হচ্ছে, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর পরামর্শও এ প্রক্রিয়ায় গুরুত্ব পেতে পারে।

    বৈঠক শেষে সম্ভাব্য পরিষদীয় নেতা নির্বাচিত হলে তারাই ভবিষ্যতে বিধানসভায় দলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

    এদিকে, পুরো প্রক্রিয়া ঘিরে রাজ্য বিজেপির ভেতরে কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়েছে। অনেক বিধায়কই সম্ভাব্য দায়িত্ব ও মন্ত্রিত্ব নিয়ে অপেক্ষায় রয়েছেন।

    দলীয় সূত্রে আরও জানা গেছে, বৈঠক শেষে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।


    সূত্র : এই সময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন