শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মোদির সভা ঘিরে নিরাপত্তা জোরদার, উদ্ধার বিস্ফোরক

    মোদির সভা ঘিরে নিরাপত্তা জোরদার, উদ্ধার বিস্ফোরক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্ধারিত বেঙ্গালুরু সফরের ঠিক আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানস্থলের কাছাকাছি এলাকা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (১০ মে) সকালে প্রধানমন্ত্রীর জনসভাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাগালিপুরা এলাকার একটি আশ্রমের পাশে থেকে অন্তত দুটি জেলাটিন স্টিক উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

    বেঙ্গালুরু পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রুটিনমাফিক নিরাপত্তা তল্লাশি চালাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশির সময় রাস্তার পাশে ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় জেলাটিন স্টিকগুলো পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। বিস্ফোরণ সক্ষম এই স্টিকগুলো পাওয়ার পরপরই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। দ্রুত ঘটনাস্থলে তলব করা হয় বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞদের।

    উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর পুলিশ জানিয়েছে, কীভাবে বা কারা এগুলো সেখানে ফেলে রেখে গেছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো বড় ধরনের নাশকতার ষড়যন্ত্র ছিল কি না, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোও। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বেঙ্গালুরু এবং তার আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের প্রতিটি পয়েন্টে কড়াকড়ি বাড়ানো হয়েছে এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে পুরো সফরের নিরাপত্তা তদারকি করছে। বিস্ফোরক উদ্ধারের ঘটনার পর নিরাপত্তা আরও কয়েক গুণ জোরদার করা হয়েছে যাতে মোদির কর্মসূচিতে কোনো বিঘ্ন না ঘটে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন