বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • টানা পঞ্চম দিন পতনে ডিএসই, কমেছে লেনদেন

    টানা পঞ্চম দিন পতনে ডিএসই, কমেছে লেনদেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পঞ্চম দিনের মতো অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর কমেছে। ফলে সোমবার (১১ মে) ডিএসইর সবকটি মূল্যসূচক নিম্নমুখী অবস্থানে দিন শেষ করেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

    ডিএসই সূত্রে জানা গেছে, এদিন মোট ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টির।

    অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যাওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৫ পয়েন্টে। এছাড়া শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ কমেছে ৫ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ৯৮৫ পয়েন্টে।

    লেনদেনের চিত্রেও ছিল নিম্নগতি। সোমবার ডিএসইতে মোট ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১২ কোটি ৪৮ লাখ টাকা।

    অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতনের প্রবণতা দেখা গেছে। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৬ দশমিক ৫২ পয়েন্টে নেমে আসে।

    সিএসইতে লেনদেনে অংশ নেয় ২০২টি প্রতিষ্ঠান। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির শেয়ারদর।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সোমবার মোট ২০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১৪ কোটি ৯৪ লাখ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ